০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে কিশোরী উদ্ধারে পুলিশের অভিযানে ছাত্রদল নেতা নিহত

  • আপলোড সময় : ০৫:০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ১৪ নিউজটি পড়া হয়েছে

ঢাকার সাভারে নিখোঁজ এক কিশোরীকে উদ্ধারের লক্ষ্যে পুলিশের অভিযানের সময় সাভার থানা ছাত্রদলের সহসভাপতি মনারুল হোসেন বকশী (২৯) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। পুলিশ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১টার দিকে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। নিহত মনারুলের বাবা মো. জাফর আলী বিপিএটিসির নিরাপত্তারক্ষী। পুলিশ জানায়, রংপুরের পীরগাছা থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে নিখোঁজ কিশোরী ওই কোয়ার্টারে অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

পুলিশের দাবি, জাফর আলী ও তার স্ত্রীর সঙ্গে কথা বলার সময় ভবনের ওপর থেকে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ শোনা যায়। পরে গুরুতর আহত অবস্থায় মনারুলকে উদ্ধার করা হয় এবং তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জাফর আলী অভিযোগ করেছেন, পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলার সময় তারা ভবনের পঞ্চম তলায় ওঠেন এবং কিছুক্ষণ পর ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ শোনা যায়। তিনি জানান, তার নাতি সৌমিকের সঙ্গে নিখোঁজ কিশোরী মিমির প্রেমের সম্পর্ক ছিল এবং পারিবারিক বিরোধের কারণে তারা কয়েকবার তাদের বাসায় আশ্রয় নিয়েছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মিমি গত ২৩ জুলাই নিখোঁজ হন এবং তার বাবা পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাভারের বিপিএটিসি স্টাফ কোয়ার্টারে অভিযান চালানো হলেও ওই কিশোরীকে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

সাভারে কিশোরী উদ্ধারে পুলিশের অভিযানে ছাত্রদল নেতা নিহত

আপলোড সময় : ০৫:০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬