০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বোমা হামলার আশঙ্কায় সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি

  • আপলোড সময় : ০৫:২৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ১৪ নিউজটি পড়া হয়েছে

গোপন সংবাদের ভিত্তিতে বোমা হামলার আশঙ্কায় দেশের সবকটি জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা বা হাই অ্যালার্ট জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। শুক্রবার (৭ আগস্ট) রাতে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের জন্য এই নির্দেশ দেওয়া হয়।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সারা দেশে সম্ভাব্য বোমা হামলার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দেশের প্রতিটি এলাকায় রাতের বেলা টহল, মোবাইল ডিউটি এবং চেকপোস্টে নিয়োজিত পুলিশ সদস্যদের অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর বা সন্দেহজনক পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে।

ইতোমধ্যে বেতার বার্তা এবং বিভিন্ন ইউনিট প্রধানদের কাছে বিশেষ বার্তার মাধ্যমে সারা দেশে এই সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

বোমা হামলার আশঙ্কায় সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি

আপলোড সময় : ০৫:২৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬