০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তির দাবি

  • আপলোড সময় : ০১:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১৫ নিউজটি পড়া হয়েছে

ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী দাবি করেছেন, চিত্রনায়ক সালমান শাহকে হত্যার জন্য খলনায়ক ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি করেছিলেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই।

রোববার (৯ আগস্ট) সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী এ দাবি করেন। তিনি জানান, মামলার আসামি রিজভী আহমেদ অন্য একটি হত্যাচেষ্টা মামলায় দেওয়া স্বীকারোক্তিতে এই তথ্য উল্লেখ করেছেন।

পিপি ওমর ফারুক ফারুকী বলেন, রিজভী আহমেদ দাবি করেছেন যে, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই সালমান শাহকে হত্যার জন্য ডনের সঙ্গে চুক্তি করা হয়।

আদালতে ডনের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না, ফলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি আশরাফুল হক ডনকে রবিবার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

সিআইডির পরিদর্শক আরিফুর রহমান আদালতে ডনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তিনি জানান, ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তির দাবি

আপলোড সময় : ০১:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬