০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

  • আপলোড সময় : ০৪:১৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ১৪ নিউজটি পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক তারা মিয়ার (১৯) লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেলে চাতলাপুর শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে এই লাশ হস্তান্তর করা হয়।

নিহত তারা উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তির বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। কুলাউড়া পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, নিহত তারা মিয়ার বড় ভাই রাজু মিয়া লাশ গ্রহণ করেন।

জানা যায়, শনিবার রাত ৩টার পর তারা মিয়া ও তার সহযোগীরা সীমান্ত দিয়ে ভারতের মাগুরুলী এলাকায় চোরাই পণ্য আনতে অবৈধভাবে প্রবেশ করে। বিএসএফের টহল দলের সঙ্গে তাদের উত্তেজনার পর বিএসএফ সদস্যরা গুলি চালালে তারা মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

নিহত তারা মিয়ার মা আজিরুন্নেছা অভিযোগ করেন, তার ছেলে কখনো চোরাকারবারে জড়িত ছিল না। তিনি জানান, স্থানীয় কয়েকজন যুবক টাকার লোভ দেখিয়ে তাকে নিয়ে যায়।

কুলাউড়া থানার কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে তারা মিয়ার মরদেহ হস্তান্তর করা হয়েছে। বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, বিএসএফের কর্মকর্তাদের কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং সীমান্ত এলাকায় টহল জোরদার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

আপলোড সময় : ০৪:১৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬