০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসএফের হাতে বাংলাদেশি কৃষক আটক, ভারতীয় নাগরিকদের গ্রামবাসীর হাতে সোপর্দ

  • আপলোড সময় : ১০:১৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১৩ নিউজটি পড়া হয়েছে

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে নোম্যান্সল্যান্ড এলাকায় কৃষিকাজ করার সময় আব্দুল মান্নান (৬০) নামের এক বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় গ্রামবাসী সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে সোপর্দ করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সদর উপজেলার ইছাখালী সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মান্নান সীমান্ত পিলার ১২৪/৩-এর কাছাকাছি নিজের জমিতে কাজ করতে গেলে বিএসএফের একটি টহল দল তাকে ধরে নিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় আব্দুল মান্নানের স্বজন ও এলাকাবাসী সীমান্তের কাছে কৃষিকাজ করতে আসা দুই ভারতীয় নাগরিককে আটক করেন। আটককৃত ভারতীয় নাগরিকরা হলেন—শচীন দাস (৬৫) এবং নরোত্তম বিশ্বাস (৩৫)। পরে তাদের স্থানীয় ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বিষয়টি মীমাংসার জন্য বিজিবি ও বিএসএফের মধ্যে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিককে সসম্মানে ফেরত আনা হবে এবং আটক ভারতীয় নাগরিকদেরও বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।

তিনি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ ও কৃষকদের নিরাপত্তার স্বার্থে আন্তর্জাতিক সীমানা বা নোম্যান্সল্যান্ডের দিকে সতর্ক থাকার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

বিএসএফের হাতে বাংলাদেশি কৃষক আটক, ভারতীয় নাগরিকদের গ্রামবাসীর হাতে সোপর্দ

আপলোড সময় : ১০:১৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬