০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাল অপসারণের দাবি, না হলে জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি

  • আপলোড সময় : ০৪:৪০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১২ নিউজটি পড়া হয়েছে

চট্টগ্রাম বন্দরের নৌ-চলাচল চ্যানেলে জেলেদের জাল পেতে মাছ ধরার কারণে জাহাজ চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে। বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন আগামী ১৭ আগস্টের মধ্যে সব জাল অপসারণের দাবি জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জাল সরানো না হলে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে এ হুঁশিয়ারি জানানো হয়। ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আফছার হোসেন চৌধুরী চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে বলা হয়, পতেঙ্গা জেলেপাড়া থেকে পারকি বিচ, শিপ চ্যানেল আলফা থেকে কুতুবদিয়া এবং সি বিচ থেকে ভাসানচর পর্যন্ত বিভিন্ন নৌপথে জেলেরা ‘বিন্দি জাল’ পেতে মাছ ধরছেন।

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের অভিযোগ, নৌযান চলাচলের নির্ধারিত চ্যানেলে জাল ফেলা নিষিদ্ধ হলেও সংশ্লিষ্ট জেলেরা তা উপেক্ষা করে নিয়মিতভাবে জাল পেতে মাছ ধরছেন। এতে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। চিঠিতে উল্লেখ করা হয়, জাহাজের প্রপেলারে জাল আটকে গেলে নাবিকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।

শ্রমিক ইউনিয়ন জানায়, জাল অপসারণ ও নৌপথ নিরাপদ রাখতে এর আগেও একাধিকবার বন্দর কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৭ ও ১৭ আগস্ট এবং ২০২৬ সালের ২০ জুলাই এ বিষয়ে পৃথক তিনটি চিঠি দেওয়া হয়েছে। তবে অভিযোগের পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে।

এ অবস্থায় ১৭ আগস্টের মধ্যে উল্লিখিত নৌপথ থেকে সব জাল অপসারণ না করা হলে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এ ধরনের পরিস্থিতিতে শ্রমিক বা শ্রমিক নেতাদের ওপর দায় বর্তাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

জাল অপসারণের দাবি, না হলে জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি

আপলোড সময় : ০৪:৪০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬