০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিথ্যা যৌতুক মামলায় স্ত্রীর ১০ দিনের কারাদণ্ড, স্বামী বেকসুর খালাস

  • আপলোড সময় : ১২:৪৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১২ নিউজটি পড়া হয়েছে

মানিকগঞ্জের আদালত স্বামীর বিরুদ্ধে দায়ের করা যৌতুকের মামলা প্রমাণিত না হওয়ায় বাদী স্ত্রী মোসা. লাভলী আক্তারকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন। একই মামলায় তার স্বামী মো. আরিফুল ইসলাম রতনকে বেকসুর খালাস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আদালতের বিচারক দোলন বিশ্বাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর লাভলী আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জানুয়ারি লাভলী আক্তারের সঙ্গে আরিফুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর তাদের মধ্যে বিরোধ দেখা দেয় এবং লাভলী ২০২২ সালের ১৫ মার্চ যৌতুকের অভিযোগে মামলা করেন। তবে আদালতে প্রমাণিত হয় যে, মামলার অভিযুক্ত রতন প্রায় সাত মাস আগে প্রবাসে চলে যান।

বাদীপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় আদালত রতনকে বেকসুর খালাস দেন এবং লাভলীকে মিথ্যা মামলার দায়ে ১০ দিনের কারাদণ্ড দেন।

লাভলী আক্তারের আইনজীবী অ্যাডভোকেট সমাপ্তি আক্তার জানান, সাজা হওয়ায় আপিলের শর্তে জামিনের আবেদন করা হয়। আদালত মানবিক দিক বিবেচনা করে এক মাসের মধ্যে আপিল করার শর্তে লাভলী আক্তারের জামিন মঞ্জুর করেন।

অ্যাডভোকেট মাহাবুবুল ইসলাম বলেন, মিথ্যা মামলা করে মানুষকে হয়রানি করার প্রবণতা কমাতে এ ধরনের রায় গুরুত্বপূর্ণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

মিথ্যা যৌতুক মামলায় স্ত্রীর ১০ দিনের কারাদণ্ড, স্বামী বেকসুর খালাস

আপলোড সময় : ১২:৪৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬