০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৯:১৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১৬ নিউজটি পড়া হয়েছে

বগুড়ায় সদর থানা পুলিশ গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন (৬০)কে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে পীরগাছা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আলমগীর হোসেন গাবতলী উপজেলার সাতচুয়া রামেশ্বরপুর গ্রামের জামান মণ্ডলের ছেলে এবং তিনি স্থানীয় আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

বগুড়ায় আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন গ্রেপ্তার

আপলোড সময় : ০৯:১৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬