০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিএস পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পিএসসি কর্মকর্তার কারাগারে পাঠানো

  • আপলোড সময় : ০১:১৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৩০ নিউজটি পড়া হয়েছে

বিসিএস পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রোগ্রামার কৌশিক দেবনাথকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

কৌশিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তার আইনজীবী মো. শরিফুল ইসলাম শুনানিতে বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০২৪ সালের ৮ জুলাই রাজধানীর পল্টন থানায় সিআইডির উপপরিদর্শক নিপ্পন চন্দ্র বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত ১৮ মে আবেদ আলীসহ ৫৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

অভিযোগপত্রে বলা হয়, প্রশ্নপত্র ফাঁসচক্রের মূল হোতা আবেদের নেতৃত্বে পরীক্ষার আগেই নির্বাচিত প্রার্থীদের কাছে প্রশ্নসহ উত্তর পৌঁছে দেওয়া হতো। চক্রটি দেশের বিভিন্ন জেলায় বিস্তৃত ছিল এবং এতে সরকারি চাকরিজীবী, পিএসসির কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, চিকিৎসাসংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ যুক্ত ছিলেন।

এ মামলায় গত ৭ জুলাই হাইকোর্টে আত্মসমর্পণ করে কৌশিক দেবনাথ জামিন চাইলে আদালত তাকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। হাজতখানা থেকে বিকেল সাড়ে চারটার দিকে প্রিজন ভ্যানে উঠিয়ে তাকে কারাগারে নেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

বিসিএস পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পিএসসি কর্মকর্তার কারাগারে পাঠানো

আপলোড সময় : ০১:১৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬