০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তদন্তকারী বাহিনীই অপরাধী হলে ন্যায়বিচার কিভাবে সম্ভব?

  • আপলোড সময় : ০৯:৩৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১৩ নিউজটি পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, কোনো নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ উঠলে তদন্তের দায়িত্ব সেই বাহিনীকেই দেওয়া হলে ন্যায়বিচার নিশ্চিত হবে না। তিনি প্রশ্ন তোলেন, অপরাধীই যদি তদন্তকারী হয়, তাহলে ন্যায়বিচার কিভাবে সম্ভব?

গতকাল বুধবার রাজধানীর কাওরান বাজারের বিডিবিএল ভবনে ‘নাগরিক কোয়ালিশন’ ও ‘ভয়েস ফর রিফর্ম’ যৌথভাবে আয়োজিত ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন ও গুমসংক্রান্ত আইন (খসড়া): প্রতিশ্রুতি বনাম বাস্তবতা’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন তাজুল ইসলাম। তিনি বলেন, প্রস্তাবিত আইনে বাহিনীর বিরুদ্ধে অপরাধের অভিযোগের তদন্তের ক্ষমতা সংশ্লিষ্ট বাহিনীর হাতে দেওয়ার মাধ্যমে ন্যায়বিচারের মৌলিক নীতি লঙ্ঘিত হচ্ছে।

তাজুল ইসলাম আরও উল্লেখ করেন, আইনগুলোতে তদন্তের ক্ষমতা সংশ্লিষ্ট বাহিনীর হাতে দেওয়ার ফলে ভুক্তভোগী ও বাহিনীর কর্মকর্তা উভয় পক্ষকেই ঝুঁকিতে ফেলা হচ্ছে। তিনি বলেন, ‘নো ম্যান শ্যাল বি আ জাজ ইন হিজ ওন কজ’ অর্থাৎ কেউ নিজের মামলার বিচারক হতে পারেন না।

তিনি বলেন, গুমসংক্রান্ত আইনটি তৈরির ক্ষেত্রে গুম কমিশন, ভুক্তভোগী, তাদের পরিবার, নাগরিক সমাজসহ সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়েছিল। আইনটি নিয়ে বহু আলোচনা ও সংশোধন করা হয়েছিল, কিন্তু পরে সেটি ‘ল্যাপস’ করিয়ে নতুন আইনে তদন্তের দায়িত্ব বাহিনীর ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

তাজুল ইসলাম সরকারের প্রতি আহ্বান জানান, প্রস্তাবিত আইনগুলো সংসদে পাশ না করে পুনর্বিবেচনা করা হোক। তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, তারা যেন এই আইনের পক্ষে ভোট না দেন, কারণ এটি গুমের ভয় ও সংস্কৃতিকে ফিরিয়ে আনার সুযোগ তৈরি করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

তদন্তকারী বাহিনীই অপরাধী হলে ন্যায়বিচার কিভাবে সম্ভব?

আপলোড সময় : ০৯:৩৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬