০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলা রেলস্টেশনে হামলার পর যুবদল নেতার ক্ষমা প্রার্থনা

  • আপলোড সময় : ১২:১৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৪ নিউজটি পড়া হয়েছে

বগুড়ার সোনাতলা রেলস্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় উপজেলা যুবদল নেতা কামরুল হাসান বাবু লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। তিনি ভাঙচুর করা স্টেশনের কম্পিউটারও মেরামত করেছেন, ফলে কর্মবিরতি প্রত্যাহার করে পুনরায় কাজে ফিরেছেন রেল কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সোনাতলা রেলস্টেশন মাস্টার রবিউল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সন্ধ্যায় স্থানীয় নেতাদের মধ্যস্থতায় এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে কামরুল হাসান বাবু একটি লিখিত অঙ্গীকারনামা দেন।

লিখিত অঙ্গীকারনামায় যুবদল নেতা উল্লেখ করেন, বুধবার দুপুরে রেলওয়ের জায়গায় টয়লেট নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় জনগণ ও রেলস্টেশনের কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। এ থেকে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে, যা তিনি অযৌক্তিক বলে উল্লেখ করেন এবং জনসাধারণের পক্ষে ক্ষমা প্রার্থনা করেন।

উল্লেখ্য, বুধবার দুপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে সোনাতলা রেলস্টেশনে হামলার ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, যুব ও স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মী স্টেশন মাস্টারসহ সাত কর্মকর্তা-কর্মচারীকে মারধর করেন এবং বুকিং কাউন্টারের একটি কম্পিউটার ভাঙচুর করেন।

এদিকে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া জানিয়েছেন, সেখানে টয়লেট নির্মাণের কোনো পরিকল্পনা তাদের ছিল না। স্থানীয় কিছু ব্যক্তি ঠিকাদারের মাধ্যমে ওই জায়গায় কমিউনিটি টয়লেট নির্মাণের কাজ শুরু করেছিলেন। রেলওয়ে কর্তৃপক্ষ স্থাপনাটি উচ্ছেদ করার পর প্রকল্পটি বাতিল করা হয়েছে।

স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন, স্থানীয় নেতাদের মধ্যস্থতায় বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসা হয়েছে। ভাঙচুর হওয়া কম্পিউটারটিও রাতেই মেরামত করা হয়েছে, ফলে বৃহস্পতিবার সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন এবং স্টেশনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

সোনাতলা রেলস্টেশনে হামলার পর যুবদল নেতার ক্ষমা প্রার্থনা

আপলোড সময় : ১২:১৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬