জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (৪ জুলাই) এই অভিযোগটি জমা দেওয়া হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, 'রাষ্ট্র সংলাপ ফোরাম' নামের একটি সংগঠনের প্রতিনিধিরা অভিযোগটি জমা দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে অভিযোগটির বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।























