০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগড়ায় নাশকতা মামলায় ২৪ ঘণ্টার অভিযানে ৫ জন গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৯:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ২০ নিউজটি পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়ায় নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নের অভিযোগে দায়ের করা মামলায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) রাত থেকে শনিবার (২২ আগস্ট) রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজুপুর গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে মো. উজ্জ্বল মোল্যা (৩৮), বাবরা গ্রামের সাহিদুর রহমানের ছেলে মো. আব্দুল কাদের শেখ (৩০), জালালসী গ্রামের হুমায়ুন ফকিরের ছেলে মো. আল আমিন, লক্ষীপাশা গ্রামের মৃত শেখ বোরহান উদ্দিনের ছেলে মো. জিল্লুর রহমান (৫৬) এবং গোপীনাথপুর গ্রামের মৃত শেখ ইউনুস আলীর ছেলে শেখ ছগির উদ্দিন সনেট (৩৫)।

লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নের অভিযোগে দায়ের করা মামলার প্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের রোববার আদালতে পাঠানো হবে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ‘জননিরাপত্তা বিঘ্নকারী ও নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

লোহাগড়ায় নাশকতা মামলায় ২৪ ঘণ্টার অভিযানে ৫ জন গ্রেপ্তার

আপলোড সময় : ০৯:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬