০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

  • আপলোড সময় : ০৩:২৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১২ নিউজটি পড়া হয়েছে

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে চোরেরা বাড়ির বিদ্যুতের মূল সংযোগের তার, এসির তারসহ বাইরে থাকা বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় ‘কামরাঙ্গা’ নামে পরিচিত বাবুর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

অভিনেতা জানান, তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকেন এবং মাসে এক-দুবার গ্রামের বাড়িতে আসেন। প্রায় ১৫ দিন আগে বাড়িতে এসে দুই দিন অবস্থান করে আবার ঢাকায় চলে যান। সোমবার (২৪ আগস্ট) রাতে বাড়িতে ফিরে লাইট জ্বালাতে গিয়ে দেখেন বিদ্যুৎ নেই।

পরে বাইরে গিয়ে দেখতে পান, বিদ্যুতের মেইন লাইনের তার চুরি হয়ে গেছে। এছাড়া ছাদে গিয়ে দেখতে পান, এসির তারও নেই। তিনি জানান, খোঁজ নিয়ে জানতে পারেন, শুধু তার বাড়িতেই নয়, আশপাশের আরও কয়েকটি বাড়িতেও একইভাবে বিদ্যুতের তারসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নিজে থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেন ফজলুর রহমান বাবু। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, অভিনেতা ফজলুর রহমান বাবু তার বাসভবনে বিদ্যুতের তার চুরির ঘটনায় থানায় এসে সাধারণ ডায়েরি করেছেন। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

আপলোড সময় : ০৩:২৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬