০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে এক সপ্তাহে ৫ মরদেহ উদ্ধার, উদ্বেগ বাড়ছে

  • আপলোড সময় : ০২:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১৫ নিউজটি পড়া হয়েছে

জামালপুর শহর ও এর আশপাশের উপজেলাগুলোতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে পাঁচটি মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছেন এক কলেজছাত্রী, দুই গৃহবধূ, এক কিশোরী ও এক ব্যবসায়ী। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

পুলিশ জানায়, প্রতিটি ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। গত ২৩ আগস্ট জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ফ্ল্যাট থেকে ইশরাত জাহান (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তার দুই শিশুসন্তান জানালা দিয়ে পানি চেয়ে কান্নাকাটি করলে স্থানীয়রা সন্দেহ করেন।

এরপর ২৭ আগস্ট মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া পূর্বপাড়া এলাকায় সামিউল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার হয়। ২৮ আগস্ট একই উপজেলার চরপাকেরদহ ইউনিয়নে রূপসী আক্তার (১৬) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। একই দিন রাতে জামালপুর শহরের দক্ষিণ কাচারীপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ইসরাত জাহান রিমার (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

২৯ আগস্ট নান্দিনা রেলস্টেশন সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে শারমিন আক্তার (২৬) নামের আরেক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এক সপ্তাহে পাঁচটি মরদেহ উদ্ধারের মধ্যে চারটি ঘটনা নারী ও কিশোরী কেন্দ্রিক।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, প্রতিটি ঘটনার পরপরই পুলিশ তদন্ত করছে। সামাজিক অবক্ষয় রোধে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জামালপুরের সিভিল সার্জন ডা. মো. আজিজুল হক বলেন, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাদকাসক্তি ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কাজ চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

জামালপুরে এক সপ্তাহে ৫ মরদেহ উদ্ধার, উদ্বেগ বাড়ছে

আপলোড সময় : ০২:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬