০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কড়াইল বস্তিতে কবুতরের ব্যবসার আড়ালে মাদক কারবার, তিনজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৮:৪৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ২৫ নিউজটি পড়া হয়েছে

রাজধানীর কড়াইল বস্তিতে কবুতরের ব্যবসা ও সমিতি পরিচালনার আড়ালে মাদক কারবার চালানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রানা (৩৮), কথিত মাদক কারবারের গডফাদার ‘কবুতর মমিনের’ স্ত্রী নুরুন্নাহার (৪০) এবং মো. আশরাদুল ইসলাম (২৮)। ডিএনসি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৬১০ গ্রাম হেরোইন, ২৫৩টি ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ মাদক বিক্রির ৪৩ লাখ ৬ হাজার ১৪০ টাকা জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কথিত গডফাদার ‘কবুতর মমিন’ পালিয়ে যান।

শনিবার (২৯ আগস্ট) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাজিউর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের পাঁচটি পৃথক দল কড়াইল বস্তিতে অভিযান চালায়। দীর্ঘদিনের নজরদারি ও গোয়েন্দা তথ্য অনুযায়ী অধিদপ্তরের তালিকাভুক্ত কথিত গডফাদার কবুতর মমিনের বাসায় বিপুল পরিমাণ মাদক মজুতের তথ্য পাওয়া যায়।

গ্রেপ্তার নুরুন্নাহার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে কবুতর ও সমিতি ব্যবসার আড়ালে মাদকের কারবার পরিচালনা করে আসছিলেন। তাদের লেনদেন মোবাইল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করা হতো বলেও তথ্য পাওয়া গেছে।

রাজিউর রহমান আরও জানান, একই অভিযানে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

কড়াইল বস্তিতে কবুতরের ব্যবসার আড়ালে মাদক কারবার, তিনজন গ্রেপ্তার

আপলোড সময় : ০৮:৪৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬