০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার থেকে চট্টগ্রামে শিক্ষার্থীদের মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ

  • আপলোড সময় : ০২:৫১:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ১১ নিউজটি পড়া হয়েছে

কক্সবাজার থেকে চট্টগ্রাম ফেরার পথে একটি বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীসহ আট বন্ধুকে মারধর এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।…

কক্সবাজার থেকে চট্টগ্রাম ফেরার পথে একটি বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীসহ আট বন্ধুকে মারধর এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসচালক, হেলপার এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৪ জুলাই)।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, সকালে বিশ্ববিদ্যালয়ের ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ তার সাত বন্ধু নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। পথে বাসে লোকাল যাত্রী ওঠানোর বিষয় নিয়ে চালক ও হেলপারের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।

অভিযোগে বলা হয়েছে, বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় চালক ও হেলপার তাদের মারধর করেন। পরে বিকেল সাড়ে ৩টার দিকে চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনালে নামিয়ে দেওয়া হয়। এ সময় তাদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ভুক্তভোগী কেফায়েত উল্লাহ বলেন, "আমাদের মারধর এবং মুক্তিপণ দাবির ঘটনার প্রমাণ রয়েছে। বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।"

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, "ঘটনার বিষয়ে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছি এবং থানার সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করব।"

চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন জানান, "আমি বিষয়টি শুনে পুলিশ ফোর্স পাঠিয়েছি। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।"

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

কক্সবাজার থেকে চট্টগ্রামে শিক্ষার্থীদের মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ

আপলোড সময় : ০২:৫১:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬