০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক সাময়িক বরখাস্ত, ছাত্রী হলের গেট বন্ধ হবে রাত ১১টায়

  • আপলোড সময় : ০৭:৩৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • 1

জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই অভিযোগে তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এছাড়া, শিক্ষাগত যোগ্যতা পূরণ না করে শিক্ষক হওয়ার অভিযোগে সংগীত বিভাগের এক শিক্ষককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্ত হওয়া তিন শিক্ষক হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমান।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান (সায়েম রানা) শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগের কারণে সাময়িক বরখাস্ত হয়েছেন।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোর গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ছাত্রী হলগুলোর গেট রাত ১১টায় বন্ধ হবে, যা আগে রাত ১০টায় বন্ধ করা হতো।

Tag :
জনপ্রিয় সংবাদ

বন্দরে বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক সাময়িক বরখাস্ত, ছাত্রী হলের গেট বন্ধ হবে রাত ১১টায়

আপলোড সময় : ০৭:৩৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬