০২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

  • আপলোড সময় : ০৭:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • 0

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভা সোমবার (৩১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ‘যায়যায়দিন’ সম্পাদক শফিক রেহমান অন্তর্বর্তীকালীন সভাপতি এবং ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সভায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রকাশিত ২৯টি দৈনিক পত্রিকার সম্পাদক অংশগ্রহণ করেন। কার্যনির্বাহী কমিটি নির্বাচনের পাশাপাশি কিছু সংশোধনীসহ সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করেন উপস্থিত সম্পাদকরা।

সভাপতির বক্তব্যে শফিক রেহমান সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, গত ১৭ বছরে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসার জন্য সম্পাদকদের আত্মসমালোচনার সময় এসেছে। তিনি এনইসিকে সারা দেশের সম্পাদকদের শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার সাংবাদিকতার মান নিয়ে আলোচনা করেন এবং প্রতিবছর ‘নজরুল পদক’ চালুর প্রস্তাব দেন, যা সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, ২০ গ্রামবাসী আহত

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

আপলোড সময় : ০৭:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬