সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল, যা ‘জাতীয় বেতনস্কেল ২০২৬’ নামে পরিচিত, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে এই নতুন বেতন কাঠামোর অনুমোদন দেওয়া হয়। নতুন স্কেলটি ২০২৩ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।
নতুন পে-স্কেলে ২০টি গ্রেডের বেতন কাঠামো বহাল রাখা হয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের ব্যবধান কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্বে এই অনুপাত ছিল ১:১.৯৪৫, যা নতুন স্কেলে কমিয়ে ১:১.৭৮ করা হয়েছে।
নতুন স্কেলে ২০তম গ্রেডের কর্মচারীদের প্রারম্ভিক মূল বেতন ১৪২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০ হাজার টাকা হয়েছে। অন্যদিকে, ১ম গ্রেডের বেতন ১০০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধির হারও উল্লেখযোগ্য। ২য় গ্রেডের বেতন ১০০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা হয়েছে। ৩য় গ্রেডের বেতন ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকায় উন্নীত হয়েছে।
এছাড়া, ১২তম গ্রেড থেকে নিচের গ্রেডগুলোতে প্রারম্ভিক বেতন বৃদ্ধির হার শতকরা ১০০ শতাংশের চেয়ে বেশি নির্ধারণ করা হয়েছে। ১২তম গ্রেডের বেতন ১১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৪ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৭০০ টাকা হয়েছে।






















