০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ: যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ানোর কথা

  • আপলোড সময় : ১১:৪২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • 0

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি নেতানিয়াহুকে ‘সর্প’ আখ্যা দিয়ে এ অভিযোগ করেন।

সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, নেতানিয়াহু প্রকাশ্যে গর্ব করে দাবি করেছেন যে, ইসরায়েলের স্বার্থে তিনি যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে সক্ষম হয়েছেন।

আরাগচি দাবি করেন, নেতানিয়াহু মার্কিন টেলিভিশন নেটওয়ার্কে প্রায় এক হাজার ঘণ্টা সম্প্রচারের মাধ্যমে মার্কিন জনমত ও প্রশাসনের ওপর প্রভাব বিস্তারের বিষয়টি স্বীকার করেছেন।

তিনি বলেন, নেতানিয়াহু ইংরেজিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন এবং এ প্রসঙ্গে তাকে ‘সর্প’ বলে উল্লেখ করেন।

এর আগে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসকদের মুসলিম উম্মাহর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা উল্লেখ করেন এবং মুসলিম দেশগুলোর শাসকদের নিজেদের প্রকৃত শত্রু চিহ্নিত করার আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ: যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ানোর কথা

নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ: যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ানোর কথা

আপলোড সময় : ১১:৪২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬