১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায়ী অনুষ্ঠানের দিন কফিনে ফিরে এলেন প্রধান শিক্ষক তপন কুমার সাহা

  • আপলোড সময় : ০৫:২৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • 0

চাঁদপুরের হাজীগঞ্জে রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সাহা (৫৯) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পর তার শেষ কর্মদিবসে কফিনে করে বিদ্যালয়ে ফিরেছেন। সোমবার (৩১ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক সাহার বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু ভোররাতে তার মৃত্যুর খবর আসে। তিনি চাঁদপুর শহরের নিজ বাসভবনে রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হন এবং হাসপাতালে নেওয়ার আগেই মারা যান।

সহকর্মী তানজিলা আক্তার জানান, বিদায়ী অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন ছিল। কিন্তু ভোররাতে ফোনে জানতে পারি, স্যার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রবিউল আলম অরুণ বলেন, ‘স্যারের বিদায় সংবর্ধনায় আমি অতিথি ছিলাম। কিন্তু আজ তাকে চিরবিদায় দিতে হলো। তার মৃত্যুতে শিক্ষার্থীসহ আমরা সবাই ব্যথিত।’

মৃত্যুকালে তপন কুমার সাহা স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার কফিনে বিদ্যালয়ে ফিরে আসার দৃশ্য উপস্থিত সবাইকে শোকাহত করে তোলে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু: আসামি প্যারা পনিরসহ ৩ জন রিমান্ডে

বিদায়ী অনুষ্ঠানের দিন কফিনে ফিরে এলেন প্রধান শিক্ষক তপন কুমার সাহা

আপলোড সময় : ০৫:২৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬