০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা ব্যবসায় জড়িত ছাত্রদল নেতা রবিউল ইসলাম আজীবন বহিষ্কার

  • আপলোড সময় : ০৩:৫১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • 4

বগুড়ার নন্দীগ্রামে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদল নেতা রবিউল ইসলামকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।

আজ বুধবার দুপুরে সংগঠনের সহদপ্তর সম্পাদক ফারহান সাদিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় রবিউল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।

জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক রবিউল ইসলামকে সাংগঠনিক পদ থেকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত অনুমোদন করেছেন বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। রবিউল ইসলাম নুন্দহ এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

এর আগে, ২৫ আগস্ট রাতে বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে এক হাজার ২০০ পিস ইয়াবাসহ রবিউল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় এক দিনের ছুটিতে ঘুরে দেখার জন্য ২০ ঐতিহাসিক স্থান

ইয়াবা ব্যবসায় জড়িত ছাত্রদল নেতা রবিউল ইসলাম আজীবন বহিষ্কার

আপলোড সময় : ০৩:৫১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬