০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনা নদীতে সেতুর দাবিতে বাবা-ছেলের পদযাত্রা

  • আপলোড সময় : ১১:২৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • 7

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট ও জামালপুরের বাহাদুরাবাদ ঘাটের মধ্যে যমুনা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে পদযাত্রায় নেমেছেন বাবা-ছেলে। ১৬ আগস্ট শুরু করা এ পদযাত্রার অংশ হিসেবে গত শুক্রবার রাতে তাঁরা চাঁপাইনবাবগঞ্জে পৌঁছান।

‘আলোকিত বাংলার স্বপ্নযাত্রা, আমরা করব জয়’ স্লোগানে পদযাত্রায় অংশগ্রহণ করছেন গাইবান্ধা সদরের সাদেক চত্বর এলাকার বাসিন্দা অনারারি ক্যাপ্টেন (অব.) সাদেক আলী সরদার ও তাঁর ছেলে ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান। সাদেক আলী সরদার প্যারা কমান্ডো হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চাঁপাইনবাবগঞ্জে অবস্থানকালে তাঁরা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং সেতু নির্মাণের গুরুত্ব তুলে ধরেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, সেতু নির্মাণ হলে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সুফল আসবে।

স্থানীয় বাসিন্দা ও সরকারি চাকরিজীবী মো. আলাউদ্দিন বলেন, ‘তাঁদের দাবি যৌক্তিক। দেশের মানুষের কাছে দাবিটি পৌঁছাতে বাবা-ছেলে যে দীর্ঘ পথ হেঁটে অতিক্রম করছেন, এটি প্রশংসনীয়।’

পদযাত্রায় অংশগ্রহণকারী সাদেক আলী সরদার জানান, তাঁদের পরিকল্পনা রয়েছে গাইবান্ধা থেকে ঢাকায় পৌঁছানোর। এর আগে তাঁরা ৭৪টি পদযাত্রা সম্পন্ন করেছেন, যার মধ্যে ৩ হাজার ২৭৩ কিলোমিটার পথ হেঁটেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মার্কিন ডলার বর্জনের আহ্বান

যমুনা নদীতে সেতুর দাবিতে বাবা-ছেলের পদযাত্রা

আপলোড সময় : ১১:২৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬