০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খাদ্য মজুদ ও নিরাপদ খাদ্য সরবরাহে চ্যালেঞ্জের কথা জানালেন খাদ্যমন্ত্রী

  • আপলোড সময় : ১২:৩৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • 3

দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং পর্যাপ্ত খাদ্য মজুদ রাখা খাদ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি শনিবার (২৯ আগস্ট) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ ইনস্টিটিউট স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্যের মজুদ যাতে যথেষ্ট থাকে, যেকোনো সংকট এলে যেন আমরা তা সামাল দিতে পারি, সে ব্যাপারে আমরা লক্ষ্য রাখছি। অর্থাৎ খাদ্যের মজুদ এবং নিরাপদ খাদ্য সরবরাহই মূল চ্যালেঞ্জ। আমি আশা করি, এই চ্যালেঞ্জ আমি মোকাবিলা করতে পারব।’

তিনি আরও জানান, খাদ্যশস্যের সরবরাহ ও মজুদ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম ও গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সারাদেশে খাদ্য গুদাম ও সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করা হবে।

সার সংকটের কারণে খাদ্য উৎপাদন ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ‘দেশে সারের কোনো সংকট নেই। তবে সরবরাহ ও সঠিক ব্যবহারে কিছু সমস্যা রয়েছে।’

খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে আফরোজা খানম রিতা বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বিমান মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমি খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য সংগ্রহের জন্য কাজ করব।’

Tag :
জনপ্রিয় সংবাদ

তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রথম যৌথ প্রতিরক্ষা বৈঠক ইস্তাম্বুলে

খাদ্য মজুদ ও নিরাপদ খাদ্য সরবরাহে চ্যালেঞ্জের কথা জানালেন খাদ্যমন্ত্রী

আপলোড সময় : ১২:৩৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬