০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৮:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • 0

গাইবান্ধায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ভিএইড রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রনজিত বকশি সূর্য। তিনি সাবেক ৫নং ওয়ার্ড কাউন্সিল ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। রনজিত বকশি সূর্য গাইবান্ধা সদর উপজেলার পৌরসভার মাস্টারপাড়া এলাকার মৃত রবিন্দ্র বকশির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদর উপজেলার পৌরসভা এলাকার ভিএইড রোড থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর জেলা ডিবি পুলিশ তাকে সদর থানায় হস্তান্তর করে। বর্তমানে তিনি সদর থানার হেফাজতে রয়েছেন। জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোত্তালিব সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি ২০২৪ সালের ১৮ আগস্ট বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার একজন আসামি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বন্দরে বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ০৮:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬