০৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

  • আপলোড সময় : ০৯:০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • 4

নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির এক নেতা পুলিশের সহযোগিতায় অন্যের বাড়ি দখল করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। অভিযোগ অনুযায়ী, গত রবিবার রাতে নাসিক ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকারের নেতৃত্বে বিউটি আক্তার নামে এক মহিলার পৈতৃক বাড়ি দখল করা হয়।

বিউটি আক্তার জানান, জমি ও বাড়িটি নিয়ে আদালতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই অবস্থায় তার সৎ-মা সালমা বেগমের পক্ষ নিয়ে সাবেক কাউন্সিলর হান্নান ও তার ৮-১০ জন সহযোগী জোরপূর্বক বাড়িতে প্রবেশ করেন। তাদের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

বিউটি আক্তার বলেন, হামলাকারীরা তাকে মারাত্মকভাবে আঘাত করে এবং নিচতলার একটি কক্ষে সালমা বেগমকে তুলে দিয়ে ঘর দখল করে নেন। পরে পুলিশ এসে তার বোনকে আটক করে থানায় নিয়ে যায়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।

অভিযোগের বিষয়ে সাবেক কাউন্সিলর হান্নান মোবাইল ফোনে দাবি করেন, 'যার বাড়ি তিনিই দখলে নিয়েছেন।' অপরদিকে, বন্দর থানার ওসি জানান, ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না।

Tag :
জনপ্রিয় সংবাদ

সুন্দরবন থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

বন্দরে বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

আপলোড সময় : ০৯:০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬