০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি নজরুল ইসলামের বাড়িতে দ্বিতীয়বার চুরি

  • আপলোড সময় : ১১:২৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 1

চট্টগ্রামের পটিয়ায় সাবেক সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলামের বসতঘরে আবারও চুরির ঘটনা ঘটেছে। বুধবার (০২ সেপ্টেম্বর) ভোরে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকবুল শাহ মাজারসংলগ্ন নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। মাত্র ১৫ দিনের ব্যবধানে একই ঘরে দ্বিতীয়বার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চোরেরা তালা ভেঙে ঘরে প্রবেশ করে। সাবেক এমপি নজরুল ইসলামের পরিবারের সদস্যরা বর্তমানে চট্টগ্রাম নগরে বসবাস করছেন। পটিয়ার বাড়িতে কেয়ারটেকার মো. লিটন অসুস্থ থাকায় বর্তমানে নজরুল ইসলামের ভাগনে আজাদ বাড়িটিতে অবস্থান করছিলেন। তবে মঙ্গলবার রাতে আজাদ বাড়িতে না থাকার সুযোগে চোরেরা ঘরের তালা ভেঙে ভেতরে ঢোকে।

নজরুল ইসলামের ভাগনে সাইফুল ইসলাম জানান, চোরেরা ঘরের আলমারি ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার, আইপিএসের ব্যাটারি, মূল্যবান পিতলের বিভিন্ন সামগ্রী, জামাকাপড়সহ অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে গেছে। এছাড়া পরিবারের পুরোনো বিভিন্ন স্মৃতিচিহ্নও চুরি হয়েছে। মাত্র ১৫ দিন আগে একই ঘরে চুরি হয়েছিল।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘বাড়িটি পরিত্যক্ত। চুরির বিষয়টি শুনেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লা সার্কিট হাউসে উইপোকা, বিরোধীদলীয় উপনেতা মধ্যরাতে চলে গেলেন

সাবেক এমপি নজরুল ইসলামের বাড়িতে দ্বিতীয়বার চুরি

আপলোড সময় : ১১:২৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬