০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না দেওয়ায় পাউবির প্রকৌশলীকে মারধরের অভিযোগ

  • আপলোড সময় : ০৩:১৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 6

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জে তার অফিসকক্ষে এই ঘটনা ঘটে।

মাহমুদুল ইসলাম জানান, কেন্দ্রীয় নেতাকে সংবর্ধনা দেওয়ার জন্য দুই মাস আগে ইউনিয়ন নেতৃবৃন্দ তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ার কারণে বুধবার দুপুরে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি শোয়েব আহামেদ ও সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে কিছু কর্মচারী তার অফিসে ঢুকে তর্ক-বিতর্ক শুরু করেন। একপর্যায়ে তাকে মারধর করা হয়।

হামলার পর মাহমুদুল ইসলামকে উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি কিশোরগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তদের মধ্যে পাউবোর কর্মচারী সোয়াইর আহমেদ, আবু বকর সিদ্দিক, জাকির হোসেন ও ইশতিয়াক আহমেদ রয়েছেন।

অভিযোগ অস্বীকার করে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি শোয়েব আহামেদ জানান, মাহমুদুল ইসলাম প্রায় সময়ই নেতাদের নিয়ে তুচ্ছ মন্তব্য করেন। তিনি দাবি করেন, কথাকাটাকাটির একপর্যায়ে মাহমুদুল ইসলাম সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিককে থাপ্পড় মারেন, যার ফলে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল জানান, তিনি ঘটনার সময় অফিসে ছিলেন না এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, অভিযোগ পাওয়ার পর তদন্তের জন্য পুলিশ দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লা সার্কিট হাউসে উইপোকা, বিরোধীদলীয় উপনেতা মধ্যরাতে চলে গেলেন

চাঁদা না দেওয়ায় পাউবির প্রকৌশলীকে মারধরের অভিযোগ

আপলোড সময় : ০৩:১৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬