০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাদেরসহ ৫ আসামির সম্পদের অর্ধেক জুলাই ফাউন্ডেশনে দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের

  • আপলোড সময় : ১২:৫১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ নিউজটি পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করে। একই রায়ে কাদেরসহ পাঁচ আসামির স্থাবর ও অস্থাবর সম্পদের অর্ধেক বাজেয়াপ্ত করে জুলাই ফাউন্ডেশন বা অন্য কোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠানে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাজেয়াপ্ত সম্পদ বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে বিতরণের নির্দেশও দেওয়া হয়েছে।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, মামলায় প্রত্যেক আসামির স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্যের ৫০ শতাংশ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলায় মোট ২৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হয়। আসামিদের বিরুদ্ধে চারটি করে অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে বেশিরভাগ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

কাদেরসহ ৫ আসামির সম্পদের অর্ধেক জুলাই ফাউন্ডেশনে দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের

আপলোড সময় : ১২:৫১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬