০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে হাত-পা বেঁধে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

  • আপলোড সময় : ১১:৩০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ নিউজটি পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে এক ব্যক্তির হাত-পা ও চোখ বেঁধে মারধর করে টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মোবাইলফোনে থাকা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে দেড় লাখ টাকাও তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মো. আসিফ আহমেদ (৩২)। তিনি পরে থানায় অভিযোগ দায়ের করেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে জয়পুরা থেকে মানিকগঞ্জ যাওয়ার জন্য একটি ভাড়ায় চালিত সাদা রঙের প্রাইভেটকারে ওঠেন আসিফ। গাড়িতে থাকা চার ব্যক্তি তাকে পাল সিএনজি ও কালামপুরের মাঝামাঝি এলাকায় নিয়ে গিয়ে হামলা করেন। এরপর তার হাত-পা ও চোখ বেঁধে মারধর করা হয় এবং অস্ত্রের মুখে হত্যার হুমকি দেওয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা আসিফের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল নিয়ে নেন। মোবাইলফোনে ইসলামী ব্যাংক ও উত্তরা ব্যাংকের ব্যাংকিং অ্যাপ চালু ছিল। পরে ওই অ্যাপ ব্যবহার করে ইসলামী ব্যাংক থেকে ৫০ হাজার টাকা এবং উত্তরা ব্যাংক থেকে ১ লাখ টাকা তুলে নেওয়া হয়।

আসিফের অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, প্রথমে ব্যাংক হিসাব থেকে তার ব্যবহৃত বিকাশ নম্বরে টাকা পাঠানো হয় এবং পরে বিভিন্ন দোকান থেকে ওই টাকা তুলে নেওয়া হয়। অভিযুক্তরা নিজেদের ব্যবহৃত একটি বিকাশ নম্বরের মাধ্যমেও টাকা লেনদেন করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানিয়েছেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করা হয়েছে। আসিফ আহমেদ পুলিশের সহযোগিতা চেয়েছেন যাতে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

ধামরাইয়ে হাত-পা বেঁধে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

আপলোড সময় : ১১:৩০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬