০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে নারীসহ আটক সাবেক ওসি মাহবুব আলম সাময়িক বরখাস্ত

  • আপলোড সময় : ০৪:০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ নিউজটি পড়া হয়েছে

রাজশাহীতে নারীসহ ফ্ল্যাট থেকে আটক পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নগরের নাদের হাজির মোড়ের একটি ফ্ল্যাট থেকে এক নারীসহ তাকে থানায় নেওয়ার ঘটনার পর এ তথ্য জানিয়েছেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ।

ডিআইজি মো. আশিক সাঈদ শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘ইন্সপেক্টর মাহবুব আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত অফিস আদেশ পাওয়ার পর বিধি মোতাবেক তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম গ্রহণ করা হবে।’

শুক্রবার সকালে নাদের হাজির মোড়ের একটি ফ্ল্যাটে মাহবুব আলম ও এক নারী অবস্থান করছেন বলে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। দীর্ঘ সময় দরজা না খোলায় পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা খুলে দুজনকে বের করে থানায় নেওয়া হয়।

ঘটনার পর ফ্ল্যাটে থাকা নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেন মাহবুব আলম। তবে ঘটনাস্থলে থাকা আন্নি আক্তার নিজেকে মাহবুবের স্ত্রী দাবি করে তার বিরুদ্ধে অভিযোগ তোলেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগও দেন তিনি।

সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ জানান, মাহবুব আলম কোনো ছুটি বা অনুমতি ছাড়াই রাজশাহীতে এসেছিলেন। বিষয়টি নওগাঁ জেলা পুলিশকে জানানো হয়েছে। মাহবুব আলম ২০২৪ সালে রাজশাহীর চন্দ্রিমা থানার ওসি ছিলেন।

ওই সময় তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাকে চন্দ্রিমা থানা থেকে প্রত্যাহার করা হয়। এরপর তিনি নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন এবং পরে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

রাজশাহীতে নারীসহ আটক সাবেক ওসি মাহবুব আলম সাময়িক বরখাস্ত

আপলোড সময় : ০৪:০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬