০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে রোহিঙ্গাদের নৌকাডুবিতে দুজনের মৃত্যু, নিখোঁজ একজন

  • আপলোড সময় : ০৪:১৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ নিউজটি পড়া হয়েছে

সাগরপথে অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন একজন। কোস্ট গার্ড ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টায় টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসি মো. সাইফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে আট বাংলাদেশি নাগরিক ও আট রোহিঙ্গা নাগরিককে জীবিত উদ্ধার করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে। এ সময় এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা প্রায় এক বছর আগে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছিলেন। পরে সাগরপথে তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করেন।

ওসি বলেন, কী কারণে নৌকাটি ডুবে গেছে তা তদন্ত চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হবে। দালালদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

বাংলাদেশে রোহিঙ্গাদের নৌকাডুবিতে দুজনের মৃত্যু, নিখোঁজ একজন

আপলোড সময় : ০৪:১৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬