০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় রাজনৈতিক পরিচয় বিবেচনা করবে না ডিএমপি

  • আপলোড সময় : ১১:০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ নিউজটি পড়া হয়েছে

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাড্ডা ক্লিনিক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। মোসলেহ উদ্দিন আহমেদ জানান, হামলার ঘটনায় একজনের নাম উল্লেখ করে ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, হামলা ঘটতে আধাঘণ্টা বা এক ঘণ্টা সময় লেগেছে। তিনি আরও জানান, হামলার ঘটনায় পুলিশের গাফিলতি ছিল কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য এডিসি দারুসসালামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন শনিবারের মধ্যেই দেওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির দাবি, মুখোশ পরা ২৫০ জনের বেশি ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করেন এবং ক্লিনিকের যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করেন। এতে প্রতিষ্ঠানটির প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় রাজনৈতিক পরিচয় বিবেচনা করবে না ডিএমপি

আপলোড সময় : ১১:০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬