০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জ থানার ওসি-এসআইকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

  • আপলোড সময় : ১২:৫৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আদালত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ ও তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমানকে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক পাঁপড়ি বড়ুয়া এই আদেশ দেন। আদালতের আদেশের বিষয়টি স্থানীয় সাংবাদিকরা রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে জানতে পারেন।

গ্রেপ্তার হওয়া তিন আসামি হলেন আনিছুর রহমান (৫২), সুলতান আহম্মেদ (৬৫) ও লিটন মণ্ডল (৩৯)। আদালতে হাজির করার সময় তাদের বয়স, চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র এবং গ্রেপ্তারের সময় নিয়ে অসঙ্গতি দেখা দেয়। বিশেষ করে আসামি সুলতান আহম্মেদ আদালতে দাবি করেন যে তার বয়স ৭২ বছরের বেশি।

আদালতের আদেশে বলা হয়, আসামিদের বয়স, গ্রেপ্তারের কারণ ও সময় এবং চিকিৎসাসংক্রান্ত তথ্য যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। এর ফলে ওসি ও তদন্তকারী কর্মকর্তাকে সশরীরে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, আসামিরা জামিনের জন্য টালবাহানা করছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

সুন্দরগঞ্জ থানার ওসি-এসআইকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

আপলোড সময় : ১২:৫৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬