০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলের নড়াগাতীতে হত্যাকাণ্ডের পর ২৫ বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

  • আপলোড সময় : ০২:১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

নড়াইলের নড়াগাতীতে ভ্যানচালক হাসান শেখ (৪৫) হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে অন্তত ২০ থেকে ২৫টি বসতবাড়ি পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া বাড়িগুলোতে এখন শুধু ছাই ও ধ্বংসস্তূপ রয়েছে। ঘরের টিন, আসবাবপত্র, ধান-চাল, পাট, গবাদি পশু ও স্বর্ণালংকারসহ সবকিছু লুট করে নিয়ে আগুন দেওয়া হয়েছে। আতঙ্কে নারী ও শিশুরা গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। হত্যার ঘটনার পর থেকে এ ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা অব্যাহত রয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

ভুক্তভোগী বাবু শেখের স্ত্রী তসিরন অভিযোগ করেন, ‘সোহেল মেম্বারের নেতৃত্বে আলমগীর, আজিজুল, মাহাবুর, রাসেল, মুক্তিসহ একদল দুর্বৃত্ত তাদের বাড়িতে হামলা চালায়। এসময় তাদের স্বর্ণালংকার ও আসবাবপত্র নিয়ে যায় এবং পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।’

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ সেপ্টেম্বর সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহেল মেম্বার গ্রুপ ও আবেদ শেখ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় হাসান শেখ গুলিবিদ্ধ হন এবং ১১ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসান শেখ বৃহস্পতিবার ভোরে মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই হোসেন শেখ বাদী হয়ে নড়াগাতী থানায় ৩৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর উত্তেজিত হয়ে সোহেল মেম্বারের লোকজন আবেদ গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, হাসান শেখ হত্যা মামলায় ৩ জন এবং ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের দুটি পৃথক মামলায় আরও ৬ জনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তার ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

নড়াইলের নড়াগাতীতে হত্যাকাণ্ডের পর ২৫ বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

আপলোড সময় : ০২:১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬