১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি ৮ জুলাই নির্ধারণ

  • আপলোড সময় : ০৭:৫১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • 6

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি আগামী ৮ জুলাই অনুষ্ঠিত হবে। সোমবার (৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জানান, মামলার নথি আদালতে না থাকায় শুনানি অনুষ্ঠিত হয়নি। ফলে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। গত ২ জুলাই বনানী থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন থাকায় মুক্তি পাননি।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় মহাখালী সেতু ভবনের সামনে হামলার শিকার হন আন্দোলনকারীরা, যার ফলে উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন। এ ঘটনায় বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

এর আগে, গত ২৮ এপ্রিল আপিল বিভাগ খায়রুল হকের জামিন বহাল রাখেন। বর্তমানে তার বিরুদ্ধে আটটি মামলার সবগুলোতেই তিনি জামিনে রয়েছেন, তবে নতুন এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে ফিরলেন বিএনপির নেতা মির্জা আব্বাস

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি ৮ জুলাই নির্ধারণ

আপলোড সময় : ০৭:৫১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬