০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে পাঠানো হয়েছে

  • আপলোড সময় : ১২:৪৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১১ নিউজটি পড়া হয়েছে

সরকারবিরোধী ষড়যন্ত্র, সহিংসতায় উসকানি, অবৈধ অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে পল্লবী থানার মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা ও দেবাশীষ নারায়ণ পালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান চার দিনের রিমান্ড শেষে এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, রিমান্ডে পাওয়া তথ্য যাচাই-বাছাই চলছে এবং মামলার অভিযোগের বিষয়ে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী কাওসার আহমেদ আসামিদের জামিনের বিরোধিতা করেন, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের পক্ষে শুনানি করেন।

গত ১২ অক্টোবর দুই আসামিকে চার দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল। ১১ অক্টোবর রাতে পল্লবী জোনাল টিমের সদস্যরা গুলশান আরাকে গ্রেপ্তার করেন, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দেবাশীষ নারায়ণ পালকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, আসামিরা ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টার্স আলফা ১’ ও ‘বিবিএম ট্রান্সপারেন্সি’ নামের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থেকে সহিংসতায় উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচার করতেন। এছাড়া, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে আসার অভিযোগও রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে পাঠানো হয়েছে

আপলোড সময় : ১২:৪৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬