প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে 'স্নাইপার' সংক্রান্ত মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার মো. আবু বকর সিদ্দিক এবং তার বাবাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এসআরবি-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেছেন।
আবু বকর সিদ্দিক রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকায়। পেশায় কৃষক তার বাবা আয়নাল হক। আবু বকর চার ভাইবোনের মধ্যে সবার বড়। স্থানীয় সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি ভ্যানে সবজি পরিবহনের কাজ করেন তিনি।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে 'দ্য বিউটি অব রাজশাহী' নামের একটি ফেসবুক পেজে আবু বকর সিদ্দিক মন্তব্য করেন, "শুধু একটা স্নাইপারের অভাব ছিল।" তবে ছেলের মন্তব্যের কারণে তার বাবা আয়নাল হককে কেন হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।






















