টঙ্গীর একটি মাদরাসার 'চুমুকাণ্ড' এবং এর পরবর্তী 'থাপ্পড়কাণ্ড' নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ।
রোববার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তায় তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন এবং ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
ভিডিও বার্তায় জুবায়ের আহমাদ তাশরীফ বলেন, "আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। দোষ প্রমাণ হলে তাকে (টঙ্গীর চুমুকাণ্ডে গ্রেপ্তার শিক্ষক) শাস্তি দেওয়া হোক।"
তিনি আরও বলেন, "আমার বক্তব্য যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যারা দেশ ও ইসলামের পক্ষে আছেন তাদের সঙ্গে থাকব।"
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি বক্তব্য ছড়িয়ে পড়ে, যেখানে তিনি মাদরাসার এক শিক্ষককে থাপ্পড় মারার ঘটনার প্রতিবাদ জানিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো উসকানিমূলক বক্তব্য দেন।























