০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা মাউশি পরিচালকের বিরুদ্ধে ঘুষ আদায়ের অভিযোগ

  • আপলোড সময় : ০৮:১১:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কুমিল্লা অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. শহিদ উল্লা মজুমদারের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের নামে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, পরিদর্শনের সময় প্রতিষ্ঠানপ্রধানদের কাছে ‘অনারিয়াম’ নামে ১০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে।

কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের অধীনে ২৯৩টি স্কুল-কলেজ রয়েছে। সাড়ে তিন মাস আগে পরিচালক হিসেবে যোগ দেওয়া শহিদ উল্লা মজুমদারের বিরুদ্ধে এসব অভিযোগ ওঠায় প্রতিষ্ঠানপ্রধানদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ রয়েছে, সহকারী পরিদর্শক মোহাম্মদ জসিম উদ্দিন এবং গবেষণা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলমের মাধ্যমে অর্থ আদায় করা হয়।

গত ১১ অক্টোবর পরিচালক শহিদ উল্লা মজুমদারের নেতৃত্বে একটি দল লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে যায়। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে দুর্ব্যবহারের পর অর্থ দাবি করা হয়। একাধিক প্রতিষ্ঠান প্রধান অভিযোগ করেছেন, টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের বিরুদ্ধে আরও চাপ সৃষ্টি করা হয়।

লাকসামের গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৩২ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেছেন দাতা সদস্য আবুল কালাম মজুমদার। তিনি জানান, টাকা না দিলে অন্য প্রতিষ্ঠানের উদাহরণ দিয়ে চাপ দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে সহকারী পরিদর্শক মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। গবেষণা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম জানান, তিনি কোনো ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত নন। পরিচালক অধ্যাপক মো. শহিদ উল্লা মজুমদারও অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

কুমিল্লা মাউশি পরিচালকের বিরুদ্ধে ঘুষ আদায়ের অভিযোগ

আপলোড সময় : ০৮:১১:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬