০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় এসআইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পুলিশ লাইনসে প্রত্যাহার

  • আপলোড সময় : ০৬:৫৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

বগুড়ার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আনছার আলীর বিরুদ্ধে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে তাকে জেলা পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত এসআই সোমবার রাতে মোকামতলা তদন্ত কেন্দ্র ছেড়ে পুলিশ লাইনসে যোগ দেন।

জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে ভুক্তভোগী তরুণীর স্বামীর একটি অভিযোগ তদন্ত করতে গিয়ে এসআই আনছার আলী ওই তরুণীর সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ রয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি তরুণীকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন।

তরুণী বিয়ের জন্য তাগাদা দিলে এসআই তাকে এড়িয়ে চলতে শুরু করেন এবং যোগাযোগ বন্ধ করে দেন। গত ৮ অক্টোবর তিনি জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, অভিযোগকারী তরুণীর বিস্তারিত জবানবন্দি নেওয়া হয়েছে এবং কিছু প্রমাণও পেশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিভাগীয় ও আইনগত পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

বগুড়ায় এসআইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পুলিশ লাইনসে প্রত্যাহার

আপলোড সময় : ০৬:৫৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬