০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় ধান পাহারা দিতে গিয়ে চাষি খুন, দুই হাত কাটা মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০২:৪৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৮ নিউজটি পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে নেজাম উদ্দিন (৫০) নামে এক চাষি খুন হয়েছেন। সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে, যার দুই হাত কনুই থেকে বিচ্ছিন্ন ছিল। এ হত্যাকাণ্ডের পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেজাম উদ্দিন রাতে ধানক্ষেত পাহারা দিতে বাড়ি থেকে বের হন। বন্য হাতির আক্রমণ থেকে ফসল রক্ষায় তিনি ক্ষেত পাহারা দিচ্ছিলেন। সকালে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হলে সড়কের মাঝখানে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

নিহত নেজাম উদ্দিন সরফভাটা ইউনিয়নের মীরেরখীল স্লুইসগেট এলাকার রফু মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন এবং চাষাবাদের পাশাপাশি গাছ কাটার কাজ করতেন। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের ছোট ভাই জসিম উদ্দিন বলেন, তার ভাই একজন নিরীহ চাষি ছিলেন এবং কেন এমন নৃশংসভাবে হত্যা করা হলো, তা তারা বুঝতে পারছেন না। স্থানীয়দের অভিযোগ, গত এক মাসে এলাকায় সন্ত্রাসী হামলায় একাধিক ব্যক্তিকে জখম করা হয়েছে।

নেজাম উদ্দিন হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের পাশাপাশি এলাকায় সংঘটিত অন্যান্য সহিংসতার ঘটনায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

রাঙ্গুনিয়ায় ধান পাহারা দিতে গিয়ে চাষি খুন, দুই হাত কাটা মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০২:৪৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬