১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বাস থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগে ৪ জন আটক

  • আপলোড সময় : ০৬:১৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ১১ নিউজটি পড়া হয়েছে

ফরিদপুরের সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থেকে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে অর্থ আদায়ের অভিযোগে চারজনকে আটক…

ফরিদপুরের সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থেকে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে অর্থ আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজমীর হোসেনের নেতৃত্বে কোতোয়ালি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন—মো. ফরহাদ, মো. দিলু, মো. জুলফিকার ও মো. মতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় ১০ দিন ধরে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী বাস থামিয়ে রশিদ দিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে অর্থ সংগ্রহ করা হচ্ছিল। পরিবহন সংশ্লিষ্টদের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর পুলিশ নজরদারি বাড়ায়। অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, প্রতিটি বাস থেকে নির্দিষ্ট হারে টাকা আদায় করা হচ্ছিল। তবে এ অর্থ সংগ্রহের বৈধতা ছিল কি না এবং এর সঙ্গে কোনো ব্যক্তি বা সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে যদি তদন্তে অবৈধভাবে অর্থ আদায়ের প্রমাণ মেলে। এছাড়া এ ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

ফরিদপুরে বাস থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগে ৪ জন আটক

আপলোড সময় : ০৬:১৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬