১০:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে চার খুনের চার্জশিট জমা দিতে গিয়ে তদন্ত কর্মকর্তার বিপত্তি

  • আপলোড সময় : ০১:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১ নিউজটি পড়া হয়েছে

রংপুরে চার খুনের চার্জশিট — রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চারজনকে হত্যার ঘটনার তিন মাস পর আদালতে চার্জশিট দাখিল করতে গিয়ে বিপাকে পড়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২২ নভেম্বর) সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক জিন্নাত আলী আদালতে চার্জশিট জমা দিতে গেলে অসংগতি ধরা পড়ে, ফলে সেটি ফিরিয়ে নিতে বাধ্য হন তিনি।

আদালতের সংশ্লিষ্ট শাখায় কাগজপত্র যাচাইয়ের সময় সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু বিষয়ে অসংগতি দেখা দেয়। এ কারণে তদন্তকারী কর্মকর্তা চার্জশিটটি জমা না দিয়েই ফিরে যান। এ ঘটনায় চার খুনের মামলার তদন্ত নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

রংপুর মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল হাদী বেলাল জানান, চার্জশিটে ত্রুটি থাকায় সেটি সংশোধন করতে বলা হয়েছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। আদালত সূত্রে জানা গেছে, তদন্তে গভীর অনুসন্ধান না করে গ্রেফতার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে চারজনকে হত্যার ঘটনা বর্ণনা করে চার্জশিট তৈরি করা হয়েছে।

এছাড়া, খেজুরের বিচির নমুনায় মুগ্ধ দাসের, শসার টুকরায় সিদ্ধার্থ দাসের এবং বিড়ির শেষাংশে দুজনেরই ডিএনএ পাওয়ার যে প্রতিবেদন সিআইডির ফরেনসিক ল্যাব থেকে এসেছে, সেটি চার্জশিটের সঙ্গে জমা দেওয়া হয়নি। নিহতদের স্বজন, অপরাধ বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা হত্যাকাণ্ডে আরও কয়েকজনের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন, কিন্তু তাদের অভিযোগ তদন্তে যথাযথ গুরুত্ব পায়নি।

রবিবার সকালে রংপুর মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে গণমাধ্যমকর্মীদের জানানো হয় যে, মামলায় চার্জশিট দাখিল করা হবে। খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা আদালতে উপস্থিত হন। সেখানে তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী মামলার কাগজপত্র নিয়ে আদালতে যান।

আদালতের একজন আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে জানান, চার্জশিট পর্যালোচনা করতে গিয়ে সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু অসংগতি ধরা পড়ে। এরপর তদন্তকারী কর্মকর্তাকে সেগুলো সংশোধনের পরামর্শ দেওয়া হয়। পরে তিনি সব কাগজপত্র নিয়ে দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে রংপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ ও মহানগর ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সনাতন চক্রবর্তী জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়ার বিষয়টি সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

মহানগর ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক জিন্নাত আলী অল্প কিছুদিনের মধ্যে অবসরে যাবেন। এ কারণে তিনি তাড়াহুড়ো করে তদন্ত শেষ করে চার্জশিট তৈরির চেষ্টা করেছেন। চার্জশিটে দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে চারজনকে শ্বাসরোধে হত্যার জন্য দায়ী করা হয়েছে। তবে তদন্তে অসংগতি ধরা পড়ায় শেষ পর্যন্ত সেটি আদালতে জমা দেওয়া সম্ভব হয়নি।

গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় ২৩ আগস্ট গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ পরে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। মামলাটি প্রথমে নগরের কোতোয়ালি থানা পুলিশ তদন্ত করলেও পরে তদন্তের দায়িত্ব ডিবি পুলিশকে দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্ক টাইমসে হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে রাষ্ট্রবিরোধী তৎপরতা বলা হয়েছে

রংপুরে চার খুনের চার্জশিট জমা দিতে গিয়ে তদন্ত কর্মকর্তার বিপত্তি

আপলোড সময় : ০১:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬