০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় ধর্ষণ মামলায় ১৩ বছর পর শিশুর পিতৃপরিচয় নিশ্চিত

  • আপলোড সময় : ১১:৫৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

নেত্রকোনায় একটি ধর্ষণ মামলায় ১৩ বছর পর আদালত রায় দিয়েছেন। বুধবার (৮ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এমদাদুল হক মামলার এ…

নেত্রকোনায় একটি ধর্ষণ মামলায় ১৩ বছর পর আদালত রায় দিয়েছেন। বুধবার (৮ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এমদাদুল হক মামলার একমাত্র আসামি মো. হেলালকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ১০ জুলাই বারহাট্টা উপজেলার বাসিন্দা খোদবানুকে জোরপূর্বক ধর্ষণ করেন হেলাল। ঘটনার পর খোদবানু অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং পরে স্থানীয়ভাবে বিয়ের প্রস্তাব দেওয়া হলেও হেলাল তা প্রত্যাখ্যান করেন। এরপর খোদবানুর পরিবার থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্ত চলাকালীন খোদবানু একটি কন্যাসন্তানের জন্ম দেন, কিন্তু পরে তিনি মারা যান। তদন্তের সময় ডিএনএ পরীক্ষায় শিশুটির সঙ্গে আসামি হেলালের জৈবিক সম্পর্কের মিল পাওয়া যায়। এই প্রমাণের ভিত্তিতে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন এবং অন্যান্য আলামত পর্যালোচনা করে আসামিকে দোষী সাব্যস্ত করেন। রায়ে আদালত উল্লেখ করেন, খোদবানুকে ধর্ষণকারী হেলালই তার কন্যাসন্তানের জৈবিক পিতা। ফলে ১৩ বছর পর শিশুটি তার পিতৃপরিচয়ের আইনি স্বীকৃতি পেয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

নেত্রকোনায় ধর্ষণ মামলায় ১৩ বছর পর শিশুর পিতৃপরিচয় নিশ্চিত

আপলোড সময় : ১১:৫৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬