০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ ৭ জন গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৫:১৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১১ নিউজটি পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় ডাকাতি ও হামলার প্রস্তুতিকালে শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই)…

রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় ডাকাতি ও হামলার প্রস্তুতিকালে শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) মধ্যরাতে আদাবর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেখেরটেক ৭ নম্বর রোড ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। সেখানে কিশোর গ্যাংয়ের ‘ভাইস্তা বিল্লাল’ গ্রুপের সাত সদস্যকে আটক করা হয়, যার মধ্যে কুত্তা ফারুকও রয়েছে।

অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য থানায় হেফাজতে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা ঘটনাস্থলে এসে নিজেদের সঙ্গে ঘটে যাওয়া নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার বর্ণনা দেন।

আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান জানান, অপরাধ সংঘটনের আগেই পুরো চক্রটিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।

তিনি আরও জানান, চক্রটির একটি মুরগির খামারে ডাকাতির পরিকল্পনা ছিল এবং গত ৩ মে কিশোর গ্যাং নেতা ভাইস্তা বিল্লাল ও মউরা সোহেল গ্রেপ্তারের প্রতিশোধ নিতে পুলিশের সোর্সের ওপর হামলার পরিকল্পনাও করছিল তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ ৭ জন গ্রেপ্তার

আপলোড সময় : ০৫:১৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬