০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১০:৪৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • 8

সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নে নিখোঁজের দুই দিন পর আব্দুর রহমান (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকালে সরকারি আবাসন প্রকল্পের কাছে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। আব্দুর রহমান কুলপোতা গ্রামের সরকারি আবাসন প্রকল্পের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে আব্দুর রহমান নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। পরে এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিশোরের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি নানা প্রশ্নেরও জন্ম দিয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এনবিআরের নতুন নির্দেশনা

সাতক্ষীরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ১০:৪৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬