০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারের সময় বাসের চাপায় নিহত ৫

  • আপলোড সময় : ০৩:১৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৮ নিউজটি পড়া হয়েছে

ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী বাসস্ট্যান্ডে দুর্ঘটনাকবলিত একটি পিকআপ উদ্ধারের সময় বেপরোয়া গতির একটি বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন…

ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী বাসস্ট্যান্ডে দুর্ঘটনাকবলিত একটি পিকআপ উদ্ধারের সময় বেপরোয়া গতির একটি বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে ডিমভর্তি একটি পিকআপভ্যান দুর্ঘটনার শিকার হয়। পিকআপ উদ্ধারের সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসটি তাদের চাপা দেয়।

ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, ঘটনাস্থলে পাঁচজনের মরদেহ রয়েছে এবং হাসপাতালে অনেক মানুষ গুরুতর আহত অবস্থায় রয়েছে।

ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। উত্তেজিত জনতা ৩০-৪০টি যানবাহন ভাঙচুর করে এবং একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। রাত ৯টা পর্যন্ত প্রশাসনের কোনো লোকজন উত্তেজিত জনতার সামনে ভিড়তে পারেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারের সময় বাসের চাপায় নিহত ৫

আপলোড সময় : ০৩:১৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬