১০:৪২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, দুই জন গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৮:৩৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • 7

রাজশাহীর পবা উপজেলায় তালগাছি এলাকায় যাত্রীবেশে উঠে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, কাপড়-চোপড়, ঘটনার ব্যবহৃত মাহিন্দ্রা ও চাকু উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পবা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আরএমপির উপপুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান। তিনি জানান, বাগমারা উপজেলার বাসিন্দা মনি বেগম (৩৮) গত ১২ জুলাই শরীয়তপুরে বাবার বাড়ি থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন। পরদিন সকালে রাজশাহী রেলস্টেশনে নেমে একটি সিএনজিচালিত মাহিন্দ্রায় ওঠেন।

ঘটনার সময়, পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের তালগাছি ব্রিজসংলগ্ন এলাকায় যাত্রীর ছদ্মবেশে থাকা এক ব্যক্তি ও মাহিন্দ্রাচালক পরিকল্পিতভাবে তাকে চলন্ত গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এ সময় তার কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা, একটি মোবাইল ফোন, একটি কালো ট্রাভেল ব্যাগ এবং অন্যান্য প্রয়োজনীয় মালামাল ছিনিয়ে নেওয়া হয়।

গুরুতর আহত অবস্থায় মনি বেগমকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে পবা থানায় মামলা করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই তদন্ত শুরু হয় এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। মঙ্গলবার (১৪ জুলাই) কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ এলাকা থেকে মূল আসামি মো. ফরহাদকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। অপর আসামি মো. তরিকুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পবা থানার ওসি আব্দুল মতিন জানান, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে ফিরলেন বিএনপির নেতা মির্জা আব্বাস

রাজশাহীতে যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, দুই জন গ্রেপ্তার

আপলোড সময় : ০৮:৩৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬